ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাগর উত্তাল, সুন্দরবন ও উপকূলে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে নির্মাণাধীন সেতুতে জালিয়াতি, বরখাস্তের পাশাপাশি কৈফিয়ত তলব এলজিইডির সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে: ডা. শফিকুর রহমান ইয়াবাসহ কোটচাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ দণ্ডের পর পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে সিএনএন-পলিটিকো-মএস নাও ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন, সময়োপযোগী পাঠ্যক্রমের তাগিদ

রেমিট্যান্সে গতি, তিন মাসে দেশে এলো ৮ বিলিয়ন ডলারের বেশি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। অর্থবছরের প্রথম প্রায় তিন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ০২২ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৭ দশমিক ০৬৪ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ১৯৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২ দশমিক ১৬৪ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ।

শুধু ২৩ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ৬২ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ শক্তিশালী হচ্ছে। পাশাপাশি সামগ্রিক বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতেও প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি ইতিবাচক ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেমিট্যান্সে গতি, তিন মাসে দেশে এলো ৮ বিলিয়ন ডলারের বেশি

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬