ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আয় বাড়ে না, খরচ থামে না—সংসার চালাতে সঞ্চয় ভাঙছেন মানুষ বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি শাহজালাল মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা, ৩৫ শতাংশ যাবে উন্নয়নে জাতিসংঘ সফরের প্রথম দিনে ১২ কর্মসূচির ১০টিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘চুক্তি নয়তো নরক’, জাতিসংঘে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে অগ্রগতি, সীমান্তে বাড়াতে হবে নজরদারি: প্রতিমন্ত্রী টুকু ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে নিহত তিন শেষ ভাষণে গুতেরেসের সতর্কবার্তা: শক্তি নয়, শান্তির জন্য চাই আন্তর্জাতিক সহযোগিতা

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশে নামিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর আগে জুলাইয়ে প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির ফ্ল্যাগশিপ প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ (এডিও)-এর সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে নতুন এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

ব্যাংকিং সংকট ও জ্বালানি ঘাটতিতে চাপ

প্রবৃদ্ধির পূর্বাভাস কমানোর পেছনে বাংলাদেশের ব্যাংকিং খাতের দীর্ঘস্থায়ী সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং তীব্র জ্বালানি ঘাটতিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে এডিবি।

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ খেলাপি ঋণ, ব্যাংকগুলোর দুর্বল ব্যালেন্স শিট এবং ঋণের উচ্চ সুদহারের কারণে বেসরকারি খাত প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে ব্যাংকগুলো ঋণ দেওয়ার পরিবর্তে ঝুঁকি কমাতে সরকারি সিকিউরিটিতে অর্থ বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছে।

এডিবির মতে, এসব কারণে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাব পড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণে।

বাড়তে পারে মূল্যস্ফীতিও

প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতির পূর্বাভাসও বাড়িয়েছে এডিবি। সংস্থাটির নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ৯ শতাংশে পৌঁছাতে পারে।

এর আগের অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭ শতাংশ। আর জুলাইয়ের পূর্বাভাসে চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৮ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল এডিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬