ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা, ৩৫ শতাংশ যাবে উন্নয়নে জাতিসংঘ সফরের প্রথম দিনে ১২ কর্মসূচির ১০টিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী ‘চুক্তি নয়তো নরক’, জাতিসংঘে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে অগ্রগতি, সীমান্তে বাড়াতে হবে নজরদারি: প্রতিমন্ত্রী টুকু ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে নিহত তিন শেষ ভাষণে গুতেরেসের সতর্কবার্তা: শক্তি নয়, শান্তির জন্য চাই আন্তর্জাতিক সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে? রামপালের বিতর্কিত দরপত্র বাতিলের দাবি বিশেষজ্ঞদের

জাতিসংঘ সফরের প্রথম দিনে ১২ কর্মসূচির ১০টিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনেই ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে ১০টিতে সরাসরি অংশ নিয়ে দিনভর বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

তিনি জানান, সকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্লেনারি অধিবেশনে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আঞ্চলিক সহযোগিতা নিয়ে ভুটান-মালদ্বীপের সঙ্গে বৈঠক

প্রথম দিনের কর্মসূচিতে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় আঞ্চলিক সহযোগিতা জোরদার, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসহ সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয় উঠে আসে।

দ্বিপক্ষীয় বৈঠকের অংশ হিসেবে হাইতির প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দেশটির চলমান অস্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্ব পায়। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা থেকে হাইতি ও আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে উপকৃত হতে পারে, তা নিয়েও আলোচনা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠককে গঠনমূলক, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন ড. মাহ্দী আমিন। তিনি জানান, বাংলাদেশের নির্বাচনী বিজয় এবং বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এরদোয়ান। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের বিভিন্ন দিক এবং ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্ব পেল প্রত্যাবাসন

প্রথম দিনেই রোহিঙ্গা সংকট নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে পৃথক বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বৈশ্বিক অংশীদারত্ব এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগ আরও জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

বিশ্বব্যাংকের সঙ্গে উন্নয়ন ও অর্থনীতি নিয়ে আলোচনা

প্রথম দিনের কর্মসূচিতে বিশ্বব্যাংকের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিনিয়োগ ও বাণিজ্যের পাশাপাশি নিয়ন্ত্রণ শিথিলকরণ, অর্থনৈতিক উদারীকরণ এবং বাজেটসহ সরকারের বিভিন্ন নীতি নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের আরও বড় ভূমিকা এবং ভবিষ্যতে দুই পক্ষের যৌথভাবে কাজ করার সম্ভাবনাও বৈঠকে আলোচিত হয়।

১২ কর্মসূচির ১০টিতে সরাসরি অংশগ্রহণ

ড. মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে মোট ১২টি অনুষ্ঠান নির্ধারিত ছিল। এর মধ্যে তিনি সরাসরি ১০টিতে অংশ নেন। সময়সূচির কারণে কয়েকটি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পরিবর্তে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।

এর মধ্যে মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিপুলসংখ্যক ব্যবহারকারী এবং প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, প্রথম দিনের কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান তুলে ধরার বিষয়েও প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতিসংঘ সফরের প্রথম দিনে ১২ কর্মসূচির ১০টিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সংবাদ প্রকাশের সময় : ১১:০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬