জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে শুরু হয় সাধারণ পরিষদের এবারের অধিবেশনের মূল কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের ঊর্ধ্বতন সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের প্রতিনিধিরা অংশ নেন। জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই আয়োজন ঘিরে সদরদপ্তরে জড়ো হন বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতারা।
এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘ সদরদপ্তরে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত ৮ সেপ্টেম্বর। তবে অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়েছে মঙ্গলবার থেকে।





















