চার জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও ১৮ কর্মকর্তা

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখুন ক্লিক করুন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনার নতুন পুলিশ সুপার হিসেবে র্যাবের (এসআরবি) মো. বদরুদ্দোজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নতুন এসপি হয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিম। রাজবাড়ীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন র্যাবের মীর মনির হোসেন। আর মেহেরপুরের নতুন এসপি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে।
অন্যদিকে, নেত্রকোনার বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এসপি শাহ মো. আব্দুর রউফকে পাঠানো হয়েছে এসবিতে। রাজবাড়ীর এসপি মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের এসপি উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া জাতিসংঘ মিশনে লিয়েন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি হওয়া অন্য কর্মকর্তাদের নাম ও পদায়নের বিস্তারিত তালিকাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





















