ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে অগ্রগতি, সীমান্তে বাড়াতে হবে নজরদারি: প্রতিমন্ত্রী টুকু ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে নিহত তিন শেষ ভাষণে গুতেরেসের সতর্কবার্তা: শক্তি নয়, শান্তির জন্য চাই আন্তর্জাতিক সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে? রামপালের বিতর্কিত দরপত্র বাতিলের দাবি বিশেষজ্ঞদের জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই রাতে পুকুরে মাছ ধরেন ইউএনও এমপি নজরুলের প্রথম স্ত্রীকে ঘিরে মামলার তদন্তে নতুন তথ্য

ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই দুই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-ভুটান এবং বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়েও মতবিনিময় করেন নেতারা।

আলোচনায় দুই দেশের সঙ্গে বাংলাদেশের চলমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার সম্ভাবনাও উঠে আসে। বিশেষ করে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেন তাঁরা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬