ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে নির্মাণাধীন সেতুতে জালিয়াতি, বরখাস্তের পাশাপাশি কৈফিয়ত তলব এলজিইডির সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে: ডা. শফিকুর রহমান ইয়াবাসহ কোটচাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ দণ্ডের পর পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে সিএনএন-পলিটিকো-মএস নাও ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন, সময়োপযোগী পাঠ্যক্রমের তাগিদ মহেশপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

দণ্ডের পর পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪২ নম্বর ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। একই ট্রাইব্যুনালের রায়ে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ দুই কর্মকর্তাকে ২৬ জানুয়ারি ২০২৬ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মামলায় দণ্ডিত আরও চার কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তাঁরা হলেন— ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি এবং অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তাঁদের চাকরি থেকে বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ভিত্তিতেই সরকারি চাকরি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দণ্ডের পর পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬