ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাগর উত্তাল, সুন্দরবন ও উপকূলে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে নির্মাণাধীন সেতুতে জালিয়াতি, বরখাস্তের পাশাপাশি কৈফিয়ত তলব এলজিইডির সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে: ডা. শফিকুর রহমান ইয়াবাসহ কোটচাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ দণ্ডের পর পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে সিএনএন-পলিটিকো-মএস নাও ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন, সময়োপযোগী পাঠ্যক্রমের তাগিদ

মহেশপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে আদালতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহেশপুর থানার এএসআই (নিঃ) শেখ সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহেশপুর উপজেলার খদ্দ খালিশপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. আব্দুল হালিম, যোগীহুদা গ্রামের মো. রফিকুল ইসলামের স্ত্রী মোছা. সুফিয়া বেগম এবং বাগান মাঠ এলাকার সহিদুল্লাহ সরকারের ছেলে মো. মুক্তার সরকার।

পুলিশ জানায়, আব্দুল হালিম যশোরের পারিবারিক আদালত-৪ এর সিআর সাজা মামলা নং ১১৮/২৫-এর আসামি। ওই মামলায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

অন্যদিকে সুফিয়া বেগম যশোর যুগ্ম দায়রা আদালত-৩ এর সিআর সাজা মামলা নং ৪৬০৮/২৪-এর আসামি। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

এ ছাড়া মুক্তার সরকার মহেশপুরের সিআর মামলা নং ৬৬৮/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মহেশপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬