ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ছাড়ার আগে জেনে নিন, কোন রুটে কত বাড়ল বাসভাড়া

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেপ্টেম্বর ২০২৬-এর সংশোধিত তালিকায় ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলার রুটে ৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ধরা হয়েছে ২ টাকা ৪০ পয়সা। তবে পদ্মা সেতু, যমুনা সেতু, অন্যান্য সেতু, ফেরি ও সংশ্লিষ্ট টোল যুক্ত হওয়ায় অনেক রুটে মূল ভাড়ার সঙ্গে অতিরিক্ত অর্থ যোগ হবে।

সায়েদাবাদ থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলের ভাড়া

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বরিশাল রুটে দূরত্ব ১৭১ কিলোমিটার। এ পথে টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৯৩ টাকা। ৪০ আসনের বাসে ভাড়া হবে প্রায় ৬২৯ টাকা।

পটুয়াখালী রুটে (২১০ কিলোমিটার) ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৭২ টাকা।

কুয়াকাটা রুটে (২৮০ কিলোমিটার) ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ভাড়া প্রায় ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বরগুনা রুটে (২৫৩ কিলোমিটার) ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯১৪ টাকা।

সিলেট রুটে নতুন ভাড়া

সায়েদাবাদ থেকে সিলেট রুটে দূরত্ব ২৫৭ কিলোমিটার। এ পথে ৫১ আসনের বাসে টোলসহ ভাড়া প্রায় ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৯৬ টাকা।

জকিগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাবতলী থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলের ভাড়া

গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বরিশাল, খুলনা, যশোর, বেনাপোল, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ বিভিন্ন রুটের ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে।

মহাখালী থেকে দূরপাল্লার রুট

মহাখালী বাস টার্মিনাল থেকে রংপুর রুটে দূরত্ব ২৯৭ কিলোমিটার। এ পথে ৫১ আসনের বাসে টোলসহ ভাড়া প্রায় ৭৪১ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯৪৫ টাকা।

নীলফামারী রুটে (৩৫৭ কিলোমিটার) ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৮৮৫ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ১২৮ টাকা।

পঞ্চগড় রুটে (৪৩৮ কিলোমিটার) ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ১ হাজার ৭৯ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ৩৭৬ টাকা।

মহাখালী থেকে সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৫৯৯ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৬৩ টাকা।

অন্যদিকে, মহাখালী-কক্সবাজার রুটে (৩৯৬ কিলোমিটার) ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া প্রায় ৯৬৭ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

টোলের কারণে বাড়বে কিছু রুটের ভাড়া

বিআরটিএ জানিয়েছে, যেসব রুটে সেতু, ফেরি বা অন্য কোনো কর্তৃপক্ষের টোল রয়েছে, সেসব ক্ষেত্রে নির্ধারিত টোল যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হবে।

বিশেষ করে পদ্মা বহুমুখী সেতু ব্যবহারকারী দক্ষিণাঞ্চলের রুটগুলোতে টোলের কারণে ভাড়ার পার্থক্য তৈরি হয়েছে।

এ ছাড়া গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্যবহারকারী বাসে ৫১ আসনের ক্ষেত্রে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯ টাকা টোল যুক্ত হবে।

বিআরটিএ জানিয়েছে, নতুন ভাড়া নির্ধারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের দূরত্ব, সেতু কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট সংস্থার টোল-ফেরি ভাড়া বিবেচনায় নেওয়া হয়েছে।

ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে সারাদেশের ভাড়ার তালিকা দেখতে ক্লিক করুন।

ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে সারাদেশের ভাড়ার তালিকা দেখতে ক্লিক করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা ছাড়ার আগে জেনে নিন, কোন রুটে কত বাড়ল বাসভাড়া

সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬