ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: ফের রিমান্ডে এমপি নজরুল বিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন জামিনে বের হওয়ার পাঁচ দিনেই ফের ইয়াবাসহ গ্রেপ্তার রডের জায়গায় বাঁশের কঞ্চি! বরখাস্ত এলজিইডির কার্যসহকারী হাসমত ইখলাস হত্যা: ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ যানজট নিরসনে বাইপাস রুট গঠনে জোর ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের রাত ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ‘অপ্রতিমকে আর ফিরে পাব না, তবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়’ গঙ্গা পানিবণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ হাইকোর্টে স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

বিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ) এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জায়েদ বিন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষিকা পারভীন নাহার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী তনুশ্রী রায়।

‘এই দুই বছরই ভবিষ্যতের ভিত্তি গড়বে’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, উচ্চমাধ্যমিকে প্রবেশের দিনটি শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তারা এখন নতুন শিক্ষাজীবনে প্রবেশ করেছে।

তিনি বলেন, পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; শিক্ষার্থীদের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ে তোলার জায়গা। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছায়াতলে পড়াশোনার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য গৌরবের বিষয়।

উপাচার্য বলেন, কলেজজীবনের এই দুই বছর ভবিষ্যৎ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শিক্ষার্থীরা কীভাবে সময়কে কাজে লাগাবে, তার ওপর অনেকটাই নির্ভর করবে পরবর্তী জীবনের সাফল্য। তাই প্রতিটি ঘণ্টা ও প্রতিটি দিনকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বর্তমান সময়কে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে হবে না। তথ্যপ্রযুক্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতাও গড়ে তুলতে হবে।

ফুল দিয়ে নবীনদের বরণ

অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এতে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

‘বাঁধন’ ইউনিট পরিদর্শন উপাচার্যের

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আগে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’, পবিপ্রবি ইউনিটের আমন্ত্রণে সংগঠনটির ইউনিট অফিস পরিদর্শন করেন উপাচার্য।

এ সময় তিনি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং বাঁধন পবিপ্রবি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক শাহ তৈমুর রহমান তামিম।

সৌজন্য সাক্ষাতে বাঁধন পবিপ্রবি ইউনিটের সভাপতি মো. নজরুল ইসলাম সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক বিষয় উপাচার্যের কাছে তুলে ধরেন।

এ সময় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানসহ মানবিক কার্যক্রমে সম্পৃক্ত করার ক্ষেত্রে ‘বাঁধন’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটির যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬