ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘অপ্রতিমকে আর ফিরে পাব না, তবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়’ গঙ্গা পানিবণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ হাইকোর্টে স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী টানা চার দিন বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এক দিনে শনাক্ত ৮ অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি, জানালেন মাহদী আমিন সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল, ৬৫৪৪ প্রতিষ্ঠানে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বিশ্বকে ৫ জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি

গঙ্গা পানিবণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বর্তমান চুক্তি শুধু নবায়ন নয়, বরং নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে দেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি গ্যারান্টি ক্লজ রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, গঙ্গার পানি বণ্টন নিয়ে ভবিষ্যৎ চুক্তিতে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে চুক্তির শর্ত বাস্তবায়ন নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

নদীতে যাচ্ছে ঢাকার বিপুল বর্জ্য

অনুষ্ঠানে রাজধানীর নদী ও জলাশয়ের দূষণ পরিস্থিতির একটি চিত্রও তুলে ধরা হয়।

সেখানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্য তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ে।

বিপুল পরিমাণ এই বর্জ্যের কারণে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে এর ফলে প্রতিবছর বাংলাদেশকে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

নদীর পানি ও পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের পাশাপাশি নদীদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টিও অনুষ্ঠানে গুরুত্ব পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি

গঙ্গা পানিবণ্টনে নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬