ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব, জাতিসংঘে তারেক রহমানের জোরালো আহ্বান ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাত, ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবারও খোলা ব্যাংক ইউপি ভোটে বদলে গেল নিয়ম, জামানত পাঁচ গুণ—হুমকি দিলে প্রার্থিতা বাতিল বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত, সিসিটিভিতে শনাক্ত কিশোর গ্রেপ্তার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: গ্রেপ্তার মামা ওবায়দুর স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জলবায়ু বদলের শহরে বাসযোগ্যতার নতুন ভাবনা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ওয়ং মান সাম কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মীর শাহে আলম বলেন, “স্থানীয় সরকারের আওতাধীন জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এলজিইডির দপ্তর, ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং সারা দেশের হাট-বাজার ও গ্রোথ সেন্টারসহ মোট ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে।”

তিনি আরও বলেন, “এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছি। এ জন্য আলাদা আলাদা চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

আগামী ২৭ জানুয়ারির মধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬