ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাইকোর্টে স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী টানা চার দিন বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এক দিনে শনাক্ত ৮ অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি, জানালেন মাহদী আমিন সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল, ৬৫৪৪ প্রতিষ্ঠানে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বিশ্বকে ৫ জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব, জাতিসংঘে তারেক রহমানের জোরালো আহ্বান ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাত, ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

টানা চার দিন বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে রবিবার পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবারও থাকবে বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিনও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার বাড়তে পারে তাপমাত্রা

শনিবার দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির প্রবণতা থাকলেও এদিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

রোববারও বৃষ্টির আভাস

রোববারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে।

চার দিনের এই পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় বিভিন্ন অঞ্চলে সাময়িকভাবে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টানা চার দিন বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬