ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা চার দিন বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এক দিনে শনাক্ত ৮ অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি, জানালেন মাহদী আমিন সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল, ৬৫৪৪ প্রতিষ্ঠানে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বিশ্বকে ৫ জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব, জাতিসংঘে তারেক রহমানের জোরালো আহ্বান ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাত, ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবারও খোলা ব্যাংক

সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এক দিনে শনাক্ত ৮

সিলেট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে ফের বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও আটজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত আটজনের মধ্যে চারজন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দুজন হবিগঞ্জ সদর হাসপাতালে এবং একজন করে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন।

হবিগঞ্জে আক্রান্ত সবচেয়ে বেশি

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে নয়জন, চুনারুঘাটে চারজন, লাখাইয়ে দুজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে চারজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে হবিগঞ্জে—১৪৭ জন। এরপর সুনামগঞ্জে ৭৭, সিলেটে ৭৪ এবং মৌলভীবাজারে ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বিভাগের বাইরে থেকে এসে চিকিৎসা নেওয়া ১৩ জনেরও ডেঙ্গু শনাক্ত হয়েছে।

তিনজনের মৃত্যু

চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগমের মৃত্যু হয়। এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের ৪৫ বছর বয়সী কৃষ্ণ দাস এবং ২ আগস্ট ৫৪ বছর বয়সী আফিয়া খানম ডেঙ্গুতে মারা যান।

গত কয়েক দিনের পরিসংখ্যানে নতুন রোগী শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় সিলেট বিভাগে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগে নতুন করে নজরদারি বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এক দিনে শনাক্ত ৮

সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬