ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এক রাতেই শেষ কৃষকের স্বপ্ন, কেটে ফেলা হলো ৭০০ কলাগাছ স্ট্যান্ডার্ড চার্টার্ড কি বাংলাদেশ ছাড়ছে, নাকি বদলাচ্ছে ব্যবসার কৌশল? ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, একদিনে প্রাণ গেল আরও ৬ জনের হামের দাপট কমছেই না, আরও ১১ জনের মৃত্যু সরকারি কমিটিতে নতুন মুখ, বাদ যাচ্ছেন আওয়ামীপন্থীরা বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, চালকের আসনে কিশোর হলেও মামলায় আসামি অন্যজন ১০৩ NOC বাতিল, বাংলাদেশে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ সাংবাদিক ও তাঁর বাবাকে মারধর, আদমদীঘিতে গ্রেপ্তার ১ আড়িয়াল খাঁর ভাঙনে নিঃস্ব ৪০ পরিবার, হুমকিতে স্কুলের সড়ক-ব্রিজ

এক রাতেই শেষ কৃষকের স্বপ্ন, কেটে ফেলা হলো ৭০০ কলাগাছ

​জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেড় বিঘা জমিজুড়ে সাজানো ছিল স্বপ্নের কলাবাগান। ঋণ করে, দিনের পর দিন শ্রম দিয়ে পরিচর্যা করা সেই বাগানে এবার ফলনও আসতে শুরু করেছিল। অধিকাংশ গাছে ধরেছিল থোড়, ঝুলছিল কাঁচা কলা। কিন্তু এক রাতেই সব শেষ। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে পড়ে গেছে প্রায় ৭০০টি কলাগাছ।

ঘটনাটি ঘটেছে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের পাশের গতন শহর গ্রামের মাঠে। ক্ষতিগ্রস্ত কৃষক নূর মোহাম্মদ ওই এলাকার বাসিন্দা লুৎফর রহমানের ৩৬ বছর বয়সী ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এনজিওসহ বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়ে দেড় বিঘা জমিতে কলাবাগান গড়ে তুলেছিলেন নূর মোহাম্মদ। দীর্ঘদিনের পরিশ্রমে বাগানের গাছগুলো বড় হয়ে ওঠে এবং এবার ফলন পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।

তবে মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে পরিকল্পিতভাবে একের পর এক কলাগাছ কেটে ফেলে। বুধবার সকালে বিষয়টি নজরে আসার পর বাগানে গিয়ে ভেঙে পড়েন কৃষক নূর মোহাম্মদ। পরে বিকেলে তিনি জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন।

কৃষক নূর মোহাম্মদ বলেন, দীর্ঘদিনের শ্রম আর ঋণের টাকায় বাগানটি করেছিলেন তিনি। গত বছর কলা বিক্রি করে প্রায় ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল। এবার অধিকাংশ গাছে থোড় ও কাঁচা কলা আসায় ভালো লাভের আশা করেছিলেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা সেই আশাটুকুও শেষ করে দিয়েছে।

তিনি বলেন, “বাগানের প্রতিটি গাছের সঙ্গে আমার অনেক পরিশ্রম আর আশা জড়িয়ে ছিল। এবার ভালো লাভ হবে ভেবেছিলাম। এখন চোখের সামনে সবকিছু কেটে পড়ে থাকতে দেখছি। কীভাবে ঋণের টাকা পরিশোধ করব, সেটাই বুঝতে পারছি না।”

এ ঘটনায় কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দেয়। কৃষকের ফসল নষ্ট করার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, কৃষক নূর মোহাম্মদের লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক রাতেই শেষ কৃষকের স্বপ্ন, কেটে ফেলা হলো ৭০০ কলাগাছ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬