ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এক রাতেই শেষ কৃষকের স্বপ্ন, কেটে ফেলা হলো ৭০০ কলাগাছ স্ট্যান্ডার্ড চার্টার্ড কি বাংলাদেশ ছাড়ছে, নাকি বদলাচ্ছে ব্যবসার কৌশল? ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, একদিনে প্রাণ গেল আরও ৬ জনের হামের দাপট কমছেই না, আরও ১১ জনের মৃত্যু সরকারি কমিটিতে নতুন মুখ, বাদ যাচ্ছেন আওয়ামীপন্থীরা বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, চালকের আসনে কিশোর হলেও মামলায় আসামি অন্যজন ১০৩ NOC বাতিল, বাংলাদেশে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ সাংবাদিক ও তাঁর বাবাকে মারধর, আদমদীঘিতে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিল গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও রোটারি ইন্টারন্যাশনাল।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এ বৈঠকে বৈশ্বিক মানবিক সংকট, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদারের সম্ভাবনাও উঠে আসে।

বিশেষ করে দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য ও শিক্ষা, সামাজিক সুরক্ষা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক জনহিতকর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা গুরুত্ব পায়।

বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য মানবিক সহায়তা ও উন্নয়ন অংশীদারিত্বের পরিধি বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। একই সঙ্গে বৈশ্বিক সংকটে কার্যকর ও টেকসই সহযোগিতার কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে আসে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনের কর্মসূচিতে ছিল রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের একটি সাইড ইভেন্টে অংশ নেওয়া। সেখানে দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা গুরুত্ব পাওয়ার কথা।

এ ছাড়া ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি ও জলবায়ু ন্যায্যতার মতো বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

নিউইয়র্ক সফরের কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ বিতর্কে এটিই হবে তাঁর প্রথম ভাষণ।

রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সহায়তা ও আন্তর্জাতিক সহযোগিতাকে কেন্দ্র করে এবারের নিউইয়র্ক সফরে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক অগ্রাধিকার আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬