ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান সাগর উত্তাল, সুন্দরবন ও উপকূলে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে নির্মাণাধীন সেতুতে জালিয়াতি, বরখাস্তের পাশাপাশি কৈফিয়ত তলব এলজিইডির সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে: ডা. শফিকুর রহমান ইয়াবাসহ কোটচাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ দণ্ডের পর পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে সিএনএন-পলিটিকো-মএস নাও

সাগর উত্তাল, সুন্দরবন ও উপকূলে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। ঝড়ো হাওয়া ও বিশাল ঢেউয়ের কারণে সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন মৎস্য বন্দরে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সাগরে ঢেউয়ের তীব্রতা বাড়তে শুরু করে। বৈরী আবহাওয়ার কারণে জাল গুটিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে উপকূলের দিকে ফিরতে শুরু করেন জেলেরা। বুধবার বিকেল পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন খাল ও উপকূলীয় মৎস্য বন্দরগুলোতে শত শত ট্রলার অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। পাশাপাশি সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন জানান, বর্তমানে বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বিশাল ঢেউয়ের কারণে কয়েকশ ফিশিং ট্রলার মঙ্গলবার রাত থেকেই নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন মৎস্য বন্দর ও সুন্দরবনের খালে অবস্থান নিয়েছে।

তিনি জানান, রায়েন্দা, রাজৈর, বাগেরহাট কেবি মৎস্য বন্দর, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা ও পাথরঘাটাসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় ট্রলারগুলো আশ্রয় নিয়েছে। বুধবার বিকেলেও কিছু ছোট ট্রলার ফিরে আসছিল।

শরণখোলা রাজৈর মৎস্য ঘাটের আড়ৎদার কবির হোসেন বলেন, সাগরের পরিস্থিতি খারাপ থাকায় ফিরে আসা ট্রলারগুলো মৎস্য বন্দরে নোঙর করে রাখা হয়েছে।

সুন্দরবনের দুবলা অস্থায়ী জেলে পল্লীর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিলটন রায় জানান, বৈরী আবহাওয়ার কারণে বর্তমানে গভীর সাগরে কোনো ফিশিং ট্রলার নেই। ইতোমধ্যে সুন্দরবনের বিভিন্ন খালে কয়েকশ ট্রলার আশ্রয় নিয়েছে। দুবলারচর এলাকায় ঝড়ো বাতাসের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে বলেও জানান তিনি।

দুবলার মেহেরআলী লাইট হাউজের কর্মী সবুজ হাওলাদার জানান, গভীর নিম্নচাপের কারণে সাগর খুবই উত্তাল রয়েছে। ঝড়ো বাতাসের সঙ্গে থেমে থেমে ভারী বৃষ্টিও হচ্ছে। মাছ ধরতে না পেরে কয়েকশ ফিশিং ট্রলার সুন্দরবন উপকূলে নিরাপদ আশ্রয়ে এসেছে।

বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে অনেক জেলে বৈরী আবহাওয়ার মুখে পড়েছেন। উত্তাল সাগরে টিকতে না পেরে শত শত ট্রলার উপকূলে ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাগর উত্তাল, সুন্দরবন ও উপকূলে আশ্রয় নিয়েছে শত শত ফিশিং ট্রলার

সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬