ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপিও নথিতে জালিয়াতি, পীরগঞ্জ পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়েও প্রশ্ন দেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক জানুয়ারিতে স্থানীয় নির্বাচন, মাঠ গোছানোর প্রস্তুতিতে রাজনৈতিক দলগুলো ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার নিয়োগ ঢাকা ছাড়ার আগে জেনে নিন, কোন রুটে কত বাড়ল বাসভাড়া ১৭ বছরের চালক, ২৪ বছরের শ্রমিকের মৃত্যু—শেষ হলো ৯ লাখ টাকার আপসে ডেঙ্গুর ভয়াল ছোবল, একদিনে ৮ মৃত্যু হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩ দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: ফের রিমান্ডে এমপি নজরুল বিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

দেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপে চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত এসব প্রতিষ্ঠানের লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন দেওয়া হয়।

অনুমোদন পাওয়া চারটি ডিজিটাল ব্যাংক হলো— বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন পেতে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। আবেদনকারীদের মধ্যে ছিল ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদনের মাধ্যমে দেশে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার বিস্তারের পথ আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬