ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবজিতে সামান্য স্বস্তি, মাছ-মাংস ও নিত্যপণ্যে চড়া দাম পুরান ঢাকায় মেট্রোরেলের ছোঁয়া, গাবতলী থেকে যাবে নারায়ণগঞ্জ ঝড়-বৃষ্টি ছাড়াই নেপালে মহাবিপর্যয়: হিমবাহ ধস থেকে কীভাবে নামল মৃত্যুর ঢল? বন্ধ কারখানা চালুতে ৪১ হাজার কোটি টাকার ঋণ, ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ ঢাকার দায়িত্বে সুলতান সালাউদ্দিন টুকু, আস্থার প্রতিফলন দেখছেন টাঙ্গাইলবাসী ৬৪ জেলার দেখভালে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, ভাগ হলো দায়িত্ব মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে, যশোরে চাঞ্চল্য ‘টুকু আসে, টুকু যায়’—গ্যাস-বিদ্যুৎ সংকটে সংসদে রুমিনের তীব্র ক্ষোভ কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

সবজিতে সামান্য স্বস্তি, মাছ-মাংস ও নিত্যপণ্যে চড়া দাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে কিছুটা কমেছে সবজির দাম। সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজি মিলছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। তবে মাছ-মাংসের বাজারে স্বস্তি ফেরেনি। উল্টো ভোজ্যতেল, চিনি, আটা-ময়দাসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন ক্রেতারা।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি দরে। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা কমেছে। ১০ টাকা কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ বেড়েছে। ফলে লাউ ৭০ টাকা, চালকুমড়া ৬০ টাকা ও পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলার দামও কিছুটা কমে কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকায় নেমেছে।

তবে সবজির বাজারে সব পণ্যে স্বস্তি নেই। গত সপ্তাহের তুলনায় কাকরোল, ঝিঙা ও ধুন্দলের দাম বেড়েছে। বাজারভেদে এসব সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। পেঁপের দাম অপরিবর্তিত রয়েছে—কেজি ৪০ টাকা।

চিনি-তেলের বাজারেও অস্বস্তি

সবজিতে সামান্য স্বস্তি মিললেও নিত্যপণ্যের অন্য বাজারে বাড়ছে চাপ। খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে, যা এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১০ টাকা বেশি।

প্যাকেটজাত চিনির ক্ষেত্রেও বেড়েছে সর্বোচ্চ খুচরা মূল্য। প্যাকেটের গায়ে লেখা দাম ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে।

ভোজ্যতেল, আটা-ময়দাসহ প্রয়োজনীয় আরও কয়েকটি পণ্যে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। ফলে বাজারে পণ্যের সরবরাহ থাকলেও দামের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ বাড়ছে বিশেষ করে সীমিত আয়ের মানুষের মধ্যে

সবজির বাজারে কিছুটা দাম কমলেও মাছ-মাংস ও নিত্যপণ্যের বাড়তি দামের কারণে সামগ্রিক বাজার পরিস্থিতিতে এখনো স্বস্তি ফেরেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবজিতে সামান্য স্বস্তি, মাছ-মাংস ও নিত্যপণ্যে চড়া দাম

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬