ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৬৪ জেলার দেখভালে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, ভাগ হলো দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও সরকারি কর্মকাণ্ড তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে। জেলা পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতীতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ থাকা অর্থ দুর্নীতির মাধ্যমে অপচয় ও লুটপাটের অভিযোগ রয়েছে। এর একটি অংশ বিদেশে পাচার এবং অন্য অংশ মাদকসহ জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে ব্যবহারের তথ্য বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। এমন পরিস্থিতিতে জেলা পর্যায়ে সুশাসন নিশ্চিত ও আইনশৃঙ্খলা জোরদারে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও তারা পর্যবেক্ষণ করবেন। প্রয়োজনে জেলার সরকারি সভায় অংশ নিয়ে দিকনির্দেশনা দেওয়ার সুযোগ থাকবে তাদের।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পাওয়া কয়েকজনের মধ্যে—

  • সুলতান সালাহউদ্দিন টুকু — ঢাকা
  • হাবিবুর রশিদ — গাজীপুর ও নারায়ণগঞ্জ
  • মো. শরীফুল আলম — টাঙ্গাইল ও নরসিংদী
  • শামা ওবায়েদ ইসলাম — মাদারীপুর ও শরীয়তপুর
  • ইয়াসের খান চৌধুরী — জামালপুর ও কিশোরগঞ্জ
  • এম রশিদুজ্জামান মিল্লাত — শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা
  • মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী — চট্টগ্রাম
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
  • ইকবাল হাসান মাহমুদ — রাজশাহী ও নাটোর
  • ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন — লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
  • আসাদুল হাবিব দুলু — ঠাকুরগাঁও ও দিনাজপুর
  • আরিফুল হক চৌধুরী — মৌলভীবাজার
  • মো. আসাদুজ্জামান — খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
  • শেখ ফরিদুল ইসলাম — যশোর, মাগুরা ও নড়াইল
  • মো. রাজীব আহসান — বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
  • আহমেদ সোহেল মঞ্জুর — বরিশাল, ভোলা ও ঝালকাঠি

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দায়িত্বপ্রাপ্তরা জেলা পর্যায়ে সরকারের কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং জনগণের সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬৪ জেলার দেখভালে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, ভাগ হলো দায়িত্ব

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬