ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতা মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদকে গ্রেপ্তারের আদেশ

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে নাশকতার মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ জুলাই শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বকশীগঞ্জ থানায় নূর মোহাম্মদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে চলতি বছরের ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় বকশীগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। পরে বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে শ্যোন এরেস্ট দেখানোর অনুমতি দেন। বিকালে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়। আগামী ১৪ জুলাই তার জামিন শুনানির জন্য দিন ধার্য্য করেছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাশকতা মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদকে গ্রেপ্তারের আদেশ

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬