সংবাদ শিরোনাম ::
ভুল পথের পথিক
সোলায়মান তুষার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে
জানি এ পথ ভুলের,
একদিন নয়, দু’দিন নয়;
এ হিসাব কুড়ি বছরের ।
অবুঝ মনের ভুলে আমি হেঁটেছি ভুল পথে’
ভুুল পথের পথিক হয়েছি ভুল করে ।
জীবনতো থেমে খাকে নি কুড়ে বছরে,
লক্ষকোটি বছর কেটে গেছে যেন ভুলে ভুলে।
সব পথিকই হাঁটে সঠিক পথে
ভুল পথের পথিকই হাঁটে কেবল ভুল করে।
ভুল পথে।
যে পথে হাঁটে সবে
সে পথতো আমার নয়,
ভুল পথেই হাঁটব আমি
জনম জনম ভবে।
ভুল করেই পেয়েছি তোমায়,
হারিয়েছি ভুলের মাঝে;
আমার না হয় ভুলই ছিল
তুমিও হেঁটেছো ভুলে।
তুমি-আমি সবাই হাঁটছি ভুল করে,
ভুল পথে।
ভুল করেও যদি মনে রাখো আমায়,
আমিও আসব তোমার পথে পথে
ভুল করে ভুল পথে।



















