ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে ‘বাড়তি সুবিধা’, ফেঁসে যেতে পারে রেফারি ফ্রাঁসোয়া

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। অভিযোগের ভিত্তিতে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর রেফারিং দলের ম্যাচ পরিচালনা নিয়ে তদন্তে যেতে পারে ফিফা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ম্যাচে দীর্ঘ সময় ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মিশর। এরপরই দেশটির ফুটবল সংস্থার সভাপতি হানি আবো রিদা ফিফার কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে ম্যাচে মিশরের বিপক্ষে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে সেগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে লেতেক্সিয়ে ও তাঁর রেফারিং দলকে বিশ্বকাপের বাকি ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ার আবেদনও করা হয়েছে।

ফুটবল সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগ পাওয়ার পর ম্যাচের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পর্যালোচনা করতে পারে ফিফার রেফারিং বিভাগ। শুধু এই ম্যাচ নয়, চলতি বিশ্বকাপে সংশ্লিষ্ট রেফারির সামগ্রিক পারফরম্যান্সও মূল্যায়নের আওতায় আসতে পারে। সেই পর্যালোচনার ভিত্তিতেই পরবর্তী দায়িত্ব সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

যদিও অতীতে বিভিন্ন টুর্নামেন্টে রেফারিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কেবল অভিযোগের ভিত্তিতে বিশ্বকাপ থেকে তাদের সরিয়ে দেওয়ার নজির খুবই বিরল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর দাবি, ম্যাচে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফলাফলে প্রভাব ফেলেছে।

মিশরের অন্যতম অভিযোগ, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে তাদের পক্ষে একটি স্পষ্ট ফাউল বা পেনাল্টির পরিস্থিতি তৈরি হলেও সেটি আমলে নেওয়া হয়নি। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সিদ্ধান্ত জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আর্জেন্টিনাকে ‘বাড়তি সুবিধা’, ফেঁসে যেতে পারে রেফারি ফ্রাঁসোয়া

সংবাদ প্রকাশের সময় : ১২:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬