ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোনাল্ডো-নেইমারের বিদায়ে বিশ্বকাপের টিকিটের বাজারে ধস

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই টিকিটের তুমুল চাহিদা—এমন ধারণাই প্রচলিত। তবে এবারের আসরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। শেষ ষোলোর পর থেকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফুটবল বিশ্লেষকদের মতে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিদায়ের প্রভাব পড়েছে দর্শক আগ্রহে। এখন টিকিটের বাজারে নতুন প্রাণ ফেরানোর আশা করা হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ঘিরে।

টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিকপিকের তথ্য অনুযায়ী, স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ২ হাজার ৯৫০ ডলার থেকে নেমে এসেছে প্রায় ১ হাজার ২০০ ডলারে। অনেকের ধারণা, স্বাগতিক যুক্তরাষ্ট্র শেষ আটে উঠতে পারলে এই ম্যাচের টিকিটের চাহিদা ও দাম কয়েকগুণ বেড়ে যেত। কিন্তু শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র।

একইভাবে পর্তুগালের বিদায়ও বাজারে বড় প্রভাব ফেলেছে। স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট ছাড়ায় রোনাল্ডোকে ঘিরে সম্ভাব্য আকর্ষণীয় কোয়ার্টার ফাইনালও আর হয়নি। এতে দর্শকদের আগ্রহ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকিটের চাহিদাও তুলনামূলক কম। চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে এই ম্যাচের টিকিটই সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। সর্বনিম্ন মূল্য নেমে এসেছে ৯৮৯ মার্কিন ডলারে।

শেষ ষোলোর যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটেও বড় ধরনের ওঠানামা দেখা গেছে। জুনের শুরুতে যেখানে সর্বনিম্ন টিকিটের দাম প্রায় ৪ হাজার ডলারে পৌঁছেছিল, পরে তা কমে ১ হাজার ৫৪৯ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্র নকআউটে ওঠার পর কিছু সময়ের জন্য দাম বাড়লেও দলটির বিদায়ের পর আবারও মূল্য কমতে শুরু করে।

এদিকে কানাডার বিদায়ের পর কোয়ার্টার ফাইনালের টিকিটের দামও কমেছে। শেষ ৭২ ঘণ্টায় ওই ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ৮৩৮ ডলার থেকে কমে ৭২১ ডলারে নেমে এসেছে। পাশাপাশি নরওয়ের কাছে হেরে নেইমার-ভিনিসিয়ুসদের ব্রাজিল বিদায় নেওয়াও টিকিটের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তবে সবকিছুর মধ্যেও আয়োজক ও টিকিট বিক্রেতাদের আশা, লিওনেল মেসির আর্জেন্টিনা যত এগোবে, দর্শকদের আগ্রহও তত বাড়বে। ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় এই তারকাকে ঘিরেই এখন বিশ্বকাপের নকআউট পর্বে নতুন করে উন্মাদনা ফেরার অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোনাল্ডো-নেইমারের বিদায়ে বিশ্বকাপের টিকিটের বাজারে ধস

সংবাদ প্রকাশের সময় : ০১:১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬