ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যম ও ডিজিটাল সহযোগিতায় গুরুত্ব

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা, গণমাধ্যমে সহযোগিতা এবং ডিজিটাল যুগের নতুন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোচনা হয়।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে নতুন দায়িত্ব গ্রহণ করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, যা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। এই সম্পর্ক আরও শক্তিশালী করতে বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার বিভিন্ন খাতে কাজের গুণগত পরিবর্তনে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে গণমাধ্যম ও যোগাযোগ খাতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ রয়েছে।

ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের প্রসঙ্গ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেম নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া তথ্য ও অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা জানতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল জানান, ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার নতুন নীতিমালা ও কার্যকর কাঠামো নিয়ে কাজ করছে। তিনি এ বিষয়ে তাদের বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণমাধ্যম ও ডিজিটাল সহযোগিতায় গুরুত্ব

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬