ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে বেড়েছে ৭ শতাংশ

এইচএসসির আগেই ঝরে পড়ছে ৩৬ ভাগ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার আগেই প্রায় ৩ লাখ ৪২ হাজার শিক্ষার্থী ঝরে পড়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় এবার পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীর হার অস্বাভাবিকভাবে বেড়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী। অথচ নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এ বছর পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। অর্থাৎ নিবন্ধিত শিক্ষার্থীদের প্রায় ৩৬ শতাংশ শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেননি।

গত বছর এই হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। এক বছরের ব্যবধানে ঝরে পড়ার হার বেড়েছে প্রায় ৭ শতাংশ

শিক্ষাবিদ নূরে আলম সিদ্দিকী বলেন, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় প্রতিবছরই কিছু শিক্ষার্থী নিবন্ধন করেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসে না। তবে এবার এ হার আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা উদ্বেগের বিষয়।

এ বিষয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগের মতো প্রস্তুতি ছাড়া কাউকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হচ্ছে না। এ কারণে ঝরে পড়ার হার কিছুটা বেড়ে থাকতে পারে।

তবে তিনি স্বীকার করেন, এটি ইতিবাচক প্রবণতা নয়। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক বছরে বেড়েছে ৭ শতাংশ

এইচএসসির আগেই ঝরে পড়ছে ৩৬ ভাগ শিক্ষার্থী

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬