ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতি পেলেন ৩৪ কর্মকর্তা, সহকারী সচিব পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তালিকা দেখতে ক্লিক করুন

বৃহস্পতিবার (২ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র সহকারী সচিব শিফা নুসরাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ১ জুলাইয়ের পরামর্শের ভিত্তিতে এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডের (বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতির পাশাপাশি তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত ৩৪ কর্মকর্তার নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ক্যাডার বহির্ভূত সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী সময়ে উপসচিব (ক্যাডার বহির্ভূত) পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদোন্নতি পেলেন ৩৪ কর্মকর্তা, সহকারী সচিব পদে নিয়োগ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬