ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৫১৫ টাকায়, যা আগের দামের তুলনায় প্রায় ২ হাজার ৯৩ টাকা বেশি।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৭০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২২ হাজার ২৯০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯০ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৫ হাজার ৮৬৪ টাকায় বিক্রি হবে।

রুপার দামেও কিছুটা পরিবর্তন এসেছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট রুপার ভরি ১১ হাজার ১৯৭ টাকা, ২১ ক্যারেট ১০ হাজার ২৬৪ টাকা, ১৮ ক্যারেট ৯ হাজার ৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের নির্ধারিত মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে নির্ধারণ করতে পারবেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৫ জুন ২২ ক্যারেট স্বর্ণের ভরি মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম আরও বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

তিন দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬