ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়বে: মির্জা ফখরুল

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই একটি দেশের টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি।

শুক্রবার (১২ জুন) ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে চীনের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষা ও দক্ষ মানবসম্পদ। বাংলাদেশকেও উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি শিশুদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করছে।

মির্জা ফখরুল বলেন, দেশের শিশু-কিশোররাই ভবিষ্যতের সম্পদ। তাদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ-চীন সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের বিভিন্ন খাতে ইতিবাচক ভূমিকা রাখছে। ঠাকুরগাঁওয়ের কৃষি ও শিল্প খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা যাচাই করতে চলতি বছরেই চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে সহযোগিতা করতে পেরে চীন সরকার আনন্দিত। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত জানান, আগামী জুলাই-আগস্ট মাসে চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করে কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা মূল্যায়ন করবে। পাশাপাশি আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীন সফরের সুযোগ সৃষ্টি করা হবে, যা দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে।

‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়বে: মির্জা ফখরুল

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬