ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২জুন) দুপুরে সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামসংগ্ন পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- উপজেলার বাখের আলী গ্রামের মো. জহুরুল ইসলামের (৮) বছর বয়সী মেয়ে মোসা. কারিমা এবং অপরজন একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের কাজল আহাদের (৭) বছর বয়সী মেয়ে ইসরাত।

বিষয়টি নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো একরামুল হোসাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে তারা পদ্মা নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে স্রোতের পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুই শিশুর মধ্যে প্রথমে একজনের মরদেহ উদ্ধার করে। পরে বিকেলের দিকে নিখোঁজ থাকা আরেক শিশুর মরদেহও উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফ হাসান শুভ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে ধাপে ধাপে দুই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬