ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত কয়েক সদস্য

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন জয়মনিরঘোল এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের হারবারিয়া স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে জানিয়েছে কোস্টগার্ড।

ঘটনায় দায়িত্ব পালনরত কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হয়েছেন। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্টগার্ড দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। চুরি, ডাকাতি ও অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্টগার্ডের দাবি, জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে সেখানে কোস্টগার্ড স্টেশন স্থাপন করা হয়। ফলে বনদস্যুদের রসদ, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের পথ ব্যাহত হওয়ায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে স্টেশনে ভাঙচুর করে। এতে কয়েকজন সদস্য আহত হন। ঘটনার কারণ অনুসন্ধানে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

প্রাথমিক তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণে কোস্টগার্ডের ধারণা, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম চালিয়ে যাওয়ার সুবিধার্থে পরিকল্পিতভাবে এ হামলা, ভাঙচুর ও অপপ্রচারে জড়িত থাকতে পারে। তাদের উদ্দেশ্য সুন্দরবনে কোস্টগার্ডের কার্যক্রম ব্যাহত করা।

কোস্টগার্ড জানিয়েছে, কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য বা ষড়যন্ত্র তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারবে না। এ বিষয়ে গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বাহিনীটি আরও জানিয়েছে, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, বনদস্যু দমন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত কয়েক সদস্য

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬