ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে দাম বাড়বে যেসব পণ্যের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্যে কর ও শুল্ক বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। এতে তামাকপণ্য, বিলাসবহুল গাড়ি, আমদানি পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

নতুন বাজেট কাঠামো অনুযায়ী, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও বিলাসী পণ্যে করভার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সিগারেটের চারটি স্তরেই দাম বাড়ানোর প্রস্তাব এসেছে। এর মধ্যে নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চস্তরের ১৬০ টাকা এবং অতি-উচ্চ স্তরের ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোতেও অতিরিক্ত কর আরোপ করা হয়েছে।

বিলাসবহুল গাড়ির ক্ষেত্রেও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে ১২০০ থেকে ১৬০০ সিসি পর্যন্ত গাড়ির করহার ও অগ্রিম আয়কর দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।

দেশীয় শিল্প সুরক্ষার অংশ হিসেবে আমদানি করা কাজুবাদামের শুল্ক ১–৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া রড ও ইস্পাতজাত পণ্যে ভ্যাট বৃদ্ধি, আমদানি করা পাঙাশ ফিলেটে ২০ শতাংশ সম্পূরক শুল্ক, হেলিকপ্টারের ওপর বার্ষিক অগ্রিম আয়কর এবং জুয়ার আয়ের ওপর করহার বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব কর পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পণ্যের বাজারমূল্যে সরাসরি প্রভাব পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাজেটে দাম বাড়বে যেসব পণ্যের

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬