ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

ভারতে আটক ৯১ জেলে দেশে ফিরেছে, কোস্টগার্ডের কাছে হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় সমুদ্রসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে দীর্ঘদিন কারাগারে থাকা ৯১ জন বাংলাদেশি জেলে দেশে ফিরেছে।

সোমবার (৮ জুন) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর বেইজে ৪টি ফিশিং ট্রলারসহ এসব জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গোপসাগরে ভারতের সমুদ্রসীমায় মাছ ধরার সময় গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি—এই চার দফায় ভারতীয় কোস্টগার্ড এসব জেলেকে আটক করে।

তিনি আরও জানান, দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

রবিবার আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) থেকে ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামান আটক জেলেদের গ্রহণ করে। পরে তাদের মোংলা ঘাঁটিতে আনা হয় এবং সোমবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের বাড়ি দেশের বিভিন্ন উপকূলীয় জেলায় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে আটক ৯১ জেলে দেশে ফিরেছে, কোস্টগার্ডের কাছে হস্তান্তর

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬