জয়পুরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
জয়পুরহাটের আক্কেলপুরে শারমিন নাহার (২৭) নামে এক গৃহবধূর মরদে হ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) সকাল ৭টায় সোনামুখীর উত্তর রামশালা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শারমিন ওই গ্রামের শামিম মণ্ডলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭-৮ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে জমিজমা নিয়ে শামিম ও শারমিনের বিরোধ চলছিল। তারা অন্য জায়গায় নতুন বাড়ি বানিয়ে আলাদা থাকতেন। মানসিক অশান্তির জেরে শারমিন গলায় ফাঁস দিতে পারেন বলে জানান এলাকাবাসী। সোমবার সকাল ৭টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্বামী শামিম মন্ডল বাদী হয়ে আক্কেলপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


















