ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএর বোর্ডে কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) মো. জসিম উদ্দিন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), বোর্ড সদস্য মো. জাফুরুল্লাহ, মো. সাইফুল ইসলাম হিরক, মিসেস বদরুল লাইলি, বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম এবং নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান (এনডিসি)সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

সভা শুরুর আগে বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সভায় বিএমডিএর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষকবান্ধব উদ্যোগ এবং উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএ চেয়ারম্যানের দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, বর্তমান নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি উত্তরাঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

সভা শেষে চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন উপস্থিত সকল বোর্ড সদস্যকে ধন্যবাদ জানান এবং উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বিএমডিএর কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬