ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় নবজাতকের মৃত্যু: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (৬ জুন) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

রিটে একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি একটি উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদনও করা হয়।

আইনজীবী ইউনুস আলী আকন্দ অভিযোগ করেন, সরকারের গঠিত তদন্ত কমিটির মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, হাসপাতালে গুরুতর গাফিলতি রয়েছে এবং প্রতিষ্ঠানটির নির্মাণ ও রাজউক অনুমোদন নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে অন্তত ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও রিটে উল্লেখ করা হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী জানান, সোমবার (৮ জুন) এ বিষয়ে শুনানি হতে পারে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছয় নবজাতকের মৃত্যু: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬