ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাপসা গরমে কাবু দেশ, জুনের মাঝামাঝি মিলতে পারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুন মাসজুড়ে দেশে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতও স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিশেষজ্ঞ কমিটি।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, জুনের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করতে পারে। তবে বর্ষা শুরু হলেও মাসজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ২ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

এ ছাড়া জুনজুড়ে ৫ থেকে ৭ দিন বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

বিভাগভিত্তিক বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৬০০ থেকে ৬৩০ মিলিমিটার, বরিশালে ৪২০ থেকে ৪৭০ মিলিমিটার, রংপুরে ৪০০ থেকে ৪২০ মিলিমিটার, ঢাকায় ৩৩০ থেকে ৩৫০ মিলিমিটার, খুলনায় ২৮০ থেকে ৩০০ মিলিমিটার এবং রাজশাহীতে ২৭০ থেকে ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, দেশের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হলেও তা এখনই তাপপ্রবাহ কমানোর মতো পর্যাপ্ত নয়। বগুড়া, রাজশাহী, নেত্রকোনা ও রংপুরের কিছু এলাকায় বৃষ্টির কারণে স্থানীয়ভাবে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে সার্বিকভাবে তাপপ্রবাহ প্রশমিত হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

তিনি জানান, ঢাকায় এখনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। ফলে রাজধানীতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু মিয়ানমার উপকূলের কাছে অবস্থান করছে এবং বাংলাদেশে পৌঁছাতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে।

এদিকে মে মাসে দেশে গড়ে ২৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। তবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হলেও ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে বেশি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জুনে দেশের প্রধান নদ-নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে কিছু নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভ্যাপসা গরমে কাবু দেশ, জুনের মাঝামাঝি মিলতে পারে স্বস্তি

সংবাদ প্রকাশের সময় : ১০:০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬