ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় ডাকাতির প্রস্তুতি, নৌকাসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুকাদাইর এলাকায় যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নৌকাসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (৩ জুন) ভোরে উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী সংলগ্ন কালা সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গাজীপুর জেলার মো. রুবেল (৩৯), মো. ইব্রাহীম (২১), মো. ছাত্তার (৩০), টাঙ্গাইল সদর উপজেলার হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মো. মিলন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে যমুনা নদীতে একটি নৌকায় তাদের চলাচল ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের সময় তাদের আচরণে সন্দেহ আরও ঘনীভূত হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।

স্থানীয়দের ধারণা, নদীপথে ডাকাতির উদ্দেশ্যে তারা অবস্থান করছিল এবং উদ্ধার হওয়া অস্ত্রগুলো এ কাজে ব্যবহারের প্রস্তুতি হিসেবে সঙ্গে রাখা হয়েছিল।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।

কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম বলেন, ভোরে কুকাদাইর এলাকায় পাঁচজনের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাদের থানায় নিয়ে আসা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যমুনায় ডাকাতির প্রস্তুতি, নৌকাসহ ৫ জন আটক

সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬