ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন’—ব্যাখ্যা দিলেন হাসনাত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা জেলা পরিষদের বরাদ্দ থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (৩১ মে) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি অভিযোগের জবাব দেন এবং দেবিদ্বার উপজেলার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, তার বিরুদ্ধে প্রচারিত ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি জানান, দেবিদ্বার উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ২০২৪–২৫ এবং ২০২৫–২৬ অর্থবছরে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, যা সরাসরি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে।

ভিডিওতে তিনি একটি সরকারি ওয়েবসাইটের তথ্যও উপস্থাপন করেন। সেখানে দেখা যায়, দুই অর্থবছরে দেবিদ্বার উপজেলার ১৪৮টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে মোট ৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে এডিপি সাধারণ খাতে ৪টি প্রকল্পের জন্য ২৩ লাখ টাকা, এডিপি বিশেষ খাতে ৭৬টি প্রকল্পের জন্য ৬ কোটি ২ লাখ টাকা এবং রাজস্ব/নিজস্ব খাতে ২৩টি প্রকল্পের জন্য ৮১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে, ২০২৫–২৬ অর্থবছরে এডিপি সাধারণ খাতে ১২টি প্রকল্পের জন্য ৩৭ লাখ টাকা এবং এডিপি বিশেষ খাতে ৩৩টি প্রকল্পের জন্য ৯৯ লাখ টাকা বরাদ্দের তথ্য তুলে ধরা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, “জনগণের অর্থ ও আমানত রক্ষা করা আমার দায়িত্ব। অপপ্রচার চালিয়ে দেবিদ্বারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার চেষ্টা সফল হবে না।”

তিনি আরও বলেন, বরাদ্দ সংক্রান্ত সব তথ্য উন্মুক্ত রয়েছে এবং বিষয়টি নিয়ে যেকোনো তদন্ত বা যাচাই-বাছাইকে তিনি স্বাগত জানান। একই সঙ্গে জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন’—ব্যাখ্যা দিলেন হাসনাত

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬