ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের গণমাধ্যম বর্তমানে অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, মূলধারার সাংবাদিকদের ওপর কোনো ধরনের হামলা বা বাধা সরকার মেনে নেবে না। এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। সরকার গণমাধ্যমের ওপর কোনো চাপ সৃষ্টি করছে না এবং সংবাদমাধ্যমগুলো স্বাধীন পরিবেশে তাদের দায়িত্ব পালন করছে।

ঈদ উদযাপন প্রসঙ্গে তিনি দাবি করেন, নির্বাচিত সরকারের আমলে এবারই জনগণ সবচেয়ে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব শুধু জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়; দীর্ঘমেয়াদে সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট শুরু হওয়ার পর আমদানিনির্ভর প্রায় সব দেশই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম সমন্বয় করেছে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছিল, যদিও দেশের জ্বালানি খাত আমদানিনির্ভর।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, জ্বালানি আমদানির সক্ষমতা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। এ বিষয়ে অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বাধীন পরামর্শক কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই বাস্তবতা বিবেচনায় সরকারকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হচ্ছে। জনতুষ্টিমূলক পদক্ষেপের চেয়ে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬