ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতা এখলাস গাজী হত্যা: অভিযুক্ত মাইজে শিকদার গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের রামপালে যুবলীগের সাবেক নেতা এখলাস গাজী হত্যা মামলার প্রধান অভিযুক্ত মাইজে ওরফে মাহামুদ শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে রামপাল থানা পুলিশ উপজেলার কুমলাই গাববুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে হামলার শিকার হন এখলাস গাজী। গুরুতর আহত অবস্থায় তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশিদ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবলীগ নেতা এখলাস গাজী হত্যা: অভিযুক্ত মাইজে শিকদার গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬