ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকামুখী যাত্রীর চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এতে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। তবে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও মহাসড়কের কোথাও উল্লেখযোগ্য যানজটের সৃষ্টি হয়নি।

পুলিশ ও সড়ক সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক দিন ধরেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। রোববার (৩১ মে) রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৩৯২টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ১ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা।

সোমবার (১ জুন) সকালে যমুনা সেতু পূর্ব গোলচত্বর, এলেঙ্গা, রাবনা ও নগরজালফৈসহ বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে। তবে যানবাহনের চাপ থাকলেও কোথাও দীর্ঘ যানজট বা ধীরগতির পরিস্থিতি দেখা যায়নি।

কালিহাতী উপজেলার নারান্দিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী বাসের জন্য প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। প্রচণ্ড গরমের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে, পাশাপাশি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করা হচ্ছে। তার অভিযোগ, আড়াইশ টাকার ভাড়া ৫০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

গাবতলীগামী যাত্রী হেনা বেগম বলেন, ঈদের আগে বাড়তি ভাড়া দিয়ে বাড়িতে এসেছিলেন। ফেরার সময়ও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। সাধারণ যাত্রীদের এমন ভোগান্তি প্রায়ই পোহাতে হয় বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ-পরবর্তী যাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর উভয় প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোলবুথ চালু রাখা হয়েছে। এছাড়া মোটরসাইকেল পারাপারের জন্য দুই প্রান্তে দুটি করে পৃথক বুথ পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও সেতু এলাকায় কোনো যানজট নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকামুখী যাত্রীর চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬