ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম বৃদ্ধি: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করতেই দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতির কারণে সরকারকে এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আসন্ন জাতীয় বাজেটে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো সরাসরি প্রভাব পড়বে না বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত সমাধান হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এলে বাংলাদেশেও সে অনুযায়ী মূল্য সমন্বয় করে কমানো হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় না করলে সামাজিক সুরক্ষা কর্মসূচি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সরকারের ব্যয় ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হতে পারে। এ কারণে বিভিন্ন খাতে ভর্তুকির পরিমাণ ধীরে ধীরে কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের লক্ষ্য হলো অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে ভোক্তা ও রাষ্ট্রীয় স্বার্থের মধ্যে সমন্বয় নিশ্চিত করা বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম বৃদ্ধি: প্রতিমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬