ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার বর্জ্য অপসারণে গাফিলতি, দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু রাজধানীর বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী চামড়ার বাজারে ধস, ছাগলের চামড়ায় মিলছে না রিকশা ভাড়াও টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে প্রতিমন্ত্রী টুকু মুষলধারে বৃষ্টিতে স্বস্তি, তবু জলাবদ্ধতায় ভোগান্তি রাজশাহীতে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ছাড়াল

১৫ বছরেই কোটি টাকার মালিক বৈভব, ব্যাট হাতে যেমন ঝড় তেমনি আয়েও চমক

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে। আইপিএলের মঞ্চে ঝড় তুলে ইতোমধ্যেই ক্রিকেটবিশ্বের নজর কাড়েছে এই তরুণ ব্যাটার। মাঠে ব্যাট হাতে যেমন দাপট দেখাচ্ছেন, তেমনি মাঠের বাইরেও দ্রুত বাড়ছে তার জনপ্রিয়তা ও সম্পদের পরিমাণ।

প্রথমবার আইপিএলের প্লে-অফে খেলেই ক্রিস গেইলের রেকর্ড ভেঙে আলোচনায় উঠে আসে বৈভব। তার আগ্রাসী ব্যাটিং দেখে অনেক ক্রিকেট বিশ্লেষকই মনে করছেন, খুব শিগগিরই ভারতের জাতীয় দলে ডাক পেতে পারেন তিনি। সবচেয়ে কম বয়সে ভারতের হয়ে টেস্ট অভিষেকের রেকর্ড বর্তমানে শচীন টেন্ডুলকারের দখলে। বৈভব সেই রেকর্ড ভাঙার দিকেই এগিয়ে যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে।

বর্তমানে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন বৈভব। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তার চুক্তিমূল্য ১ কোটি ১০ লাখ টাকা। এর বাইরে প্রতি ম্যাচে ম্যাচ ফি হিসেবে পান প্রায় সাড়ে ৭ লাখ টাকা। দুই মৌসুম মিলিয়ে এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন তিনি। শুধু ম্যাচ ফি থেকেই তার আয় হয়েছে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।

অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ায় সেখান থেকেও ম্যাচপ্রতি পারিশ্রমিক পান বৈভব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর এককালীন ৪০ লাখ টাকা পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়া বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেও প্রতিদিনের ভিত্তিতে উল্লেখযোগ্য অঙ্কের আয় করছেন এই কিশোর ক্রিকেটার।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিজ্ঞাপন জগতেও বাড়ছে বৈভবের চাহিদা। ইতোমধ্যে একটি জনপ্রিয় হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞাপন থেকেই তিনি প্রায় ৫ কোটি টাকা আয় করেছেন। এছাড়া এমআরএফের ব্যাট স্পনসরশিপ থেকেও পাচ্ছেন মোটা অঙ্কের অর্থ।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বৈভব এখন বড় আকর্ষণ। জানা গেছে, প্রতি স্পন্সর পোস্টের জন্য তিনি প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সময় পুরস্কার হিসেবেও পেয়েছেন অর্থ ও দামী উপহার। বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দুই দফায় তাকে মোট ৬০ লাখ টাকা পুরস্কার দেন। উপহার হিসেবে পেয়েছেন একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়িও।

মাত্র ১৫ বছর বয়সেই মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বৈভব। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। এছাড়া বিহারের সমস্তিপুরে রয়েছে তার পারিবারিক বাড়ি।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে বৈভবের মোট সম্পদের পরিমাণ ৭ থেকে ১০ কোটি টাকার মধ্যে হতে পারে। ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, আইপিএলের পর তার ব্র্যান্ড ভ্যালু আরও বাড়বে এবং সামনে আরও বড় বড় বিজ্ঞাপনী চুক্তি পেতে পারেন তিনি।

চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন বৈভব। ১৫ ইনিংসে করেছেন ৬৮০ রান। তার গড় ৪৫.৩৩ এবং স্ট্রাইক রেট ২৪২.৮৫। একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরির পাশাপাশি তার মোট রানের প্রায় ৮৯ শতাংশই এসেছে চার ও ছক্কা থেকে—যা টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল এক কীর্তি।

অল্প বয়সেই ব্যাট হাতে যেমন ইতিহাস গড়ছেন বৈভব সূর্যবংশী, তেমনি ক্রিকেটের নতুন ‘সুপারস্টার’ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার পথে দ্রুত এগিয়ে চলেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৫ বছরেই কোটি টাকার মালিক বৈভব, ব্যাট হাতে যেমন ঝড় তেমনি আয়েও চমক

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬