ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাদা পোশাকে নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৮

মোঃ শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বিভাগজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৮।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে বরিশালের রুপাতলী এলাকায় দপদপিয়া ব্রিজসংলগ্ন পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার (জি) এনপিপি বিএন মুহাম্মদ শাহাদত হোসেন।

তিনি জানান, বরিশাল বিভাগের জনগণ যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে র‍্যাব-৮ এর আওতাধীন প্রতিটি এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পশুর হাটগুলো চিহ্নিত করে সেখানে মোট ২০টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে।

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ড্রোনের মাধ্যমে হাট এলাকার সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

জাল টাকা প্রতিরোধে হাটগুলোর কন্ট্রোল রুমে অত্যাধুনিক জালনোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি ঈদগাহগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

র‍্যাব-৮ এর পক্ষ থেকে আরও জানানো হয়, বাস ও লঞ্চ টার্মিনাল, শপিংমল এবং আবাসিক এলাকাগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি নদীপথে বোট পেট্রোলও চালানো হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাদা পোশাকে নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৮

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬