ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পশুর হাট, বাসস্ট্যান্ড - রেলস্টেশন ও ঈদ জামায়াতে বাড়তি নজরদারি

ঈদ ঘিরে যশোর-নড়াইলে র‍্যাবের সর্বোচ্চ সতর্কতা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাব-৬, পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে যশোর ও নড়াইল জেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।

এ লক্ষে কোরবানির পশুর হাট, ঈদের জামায়াত, চামড়া বেচাকেনা, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

মঙ্গলবার র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স
আজ ২৬মে (মঙ্গলবার) রাজারহাট (গরুর হাটে) এক প্রেস ব্লিফিংয়ে তিনি এ কথা বলেন।

ফজলে রাব্বি বলেন, এলিট ফোর্স র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী , সন্ত্রাস ও চরমপন্থা দমন, কিশোর গ্যাং নির্মূল এবং চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সহায়তা কার্যক্রমেও অংশ নিচ্ছে বাহিনীটি।

ঈদকে কেন্দ্র করে যশোর ও নড়াইল জেলার পশুর হাটগুলোতে যেকোনো ধরনের অপতৎপরতা রোধে র‍্যাব সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে রাজারহাট ও বকচর পশুর হাটে বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হয়েছে। একই সঙ্গে জাল নোট প্রতিরোধে বিভিন্ন পশুর হাটে র‍্যাবের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, যানজট ও যাত্রী হয়রানি প্রতিরোধে রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে র‍্যাবের টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং ঈদ পরবর্তী সময় পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

একই সঙ্গে যশোর ও নড়াইল জেলার সাধারণ জনগণ এবং পশু ব্যবসায়ীদের যেকোনো জরুরি প্রয়োজনে র‍্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পশুর হাট, বাসস্ট্যান্ড - রেলস্টেশন ও ঈদ জামায়াতে বাড়তি নজরদারি

ঈদ ঘিরে যশোর-নড়াইলে র‍্যাবের সর্বোচ্চ সতর্কতা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬