ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। মঙ্গলবার (১৯ মে) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন। এ সময় ইতালির রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।

আলোচনায় বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অভিবাসন, গণমাধ্যম ও প্রযুক্তিগত সহযোগিতাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ইতালিতে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন এবং তারা দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে তিনি সমুদ্রপথে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসন নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ইতালি বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। তিনি বৈধ পথে আরও বেশি বাংলাদেশি অভিবাসী গ্রহণে ইতালি সরকারের সহযোগিতা কামনা করেন।

এ সময় গণযোগাযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সম্প্রচার খাতে ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন তথ্যমন্ত্রী। পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ‘নলেজ শেয়ারিং’-এর প্রতিও আগ্রহ প্রকাশ করেন তিনি।

বাণিজ্য সম্প্রসারণে পণ্যের বহুমুখীকরণের ওপরও গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও বাংলাদেশ থেকে বৈধ অভিবাসন বাড়ানোর আহ্বান জানান। জবাবে ইতালির রাষ্ট্রদূত জানান, গত এক বছরে বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার মানুষ ইতালিতে অভিবাসী হয়েছেন এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬