সংবাদ শিরোনাম ::
দুই মাসে হাম ও উপসর্গে প্রাণ গেল ৪৫৩ জনের, বাড়ছে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।
শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ-এ হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪১ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৫২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে চিকিৎসা শেষে এ পর্যন্ত ৩৬ হাজার ৬৪৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

























