সিলেটে দুই সাংবাদিকের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সিলেটে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আখতারুজ্জামান এবং সাপ্তাহিক সিলেটের তথ্য’র প্রকাশক আতাউর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএম সিলেট মিডিয়া গ্রুপের আয়োজনে এবং মিডিয়া গাইডের সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ মে ২০২৬) বিকেল ৪টায় সিলেটের তালতলাস্থ গুলশান রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এবং সঞ্চালনা করেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজের লাইব্রেরিয়ান ও সাংবাদিক খায়রুল ইসলাম শোয়েব। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রেজওয়ানুল বারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, জ্যেষ্ঠ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ সিহাব, কবি ও সাহিত্যিক মতিউর রহমান খান, এবং আরও অনেকে।
আলোচনায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের কর্মজীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিব আহমদ। এ সময় মরহুম মো. আখতারুজ্জামান ও আতাউর রহমানের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।























