ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মভিসা অনিয়মে কঠোর সৌদি: বাতিল ৭ হজিারের বেশি ভিসা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে পরিচালিত এক বিশেষ অভিযানে অনিয়মের দায়ে ৭ হাজার ২০০টিরও বেশি কর্মভিসা বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ সরকারি সেবাও স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি গালফ নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে।

সৌদি শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২ লাখ ৫০ হাজার সরাসরি পরিদর্শন চালানো হয়। এসব অভিযানে প্রায় ১ লাখ ৬৮ হাজার শ্রম আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে।

এর মধ্যে ডিজিটাল নজরদারি ও স্মার্ট সার্ভেইল্যান্স ব্যবস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে প্রায় ৯১ হাজার সন্দেহভাজন মামলার মধ্যে ১৩ হাজার ৫০৯টি গুরুতর অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

অবৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে শাস্তিমূলকভাবে দেশটির ‘নিতাকাত’ কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তায় তাদের মানবসম্পদ উন্নয়ন তহবিল (হাদাফ)-এ স্থানান্তর করা হচ্ছে, যাতে তারা বৈধ কর্মসংস্থানের সুযোগ পান।

এছাড়া অনিয়ম সংশোধনের জন্য প্রতিষ্ঠানগুলোকে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বিভিন্ন রিক্রুটমেন্ট অফিসের ৩ হাজার ৫২২টি অনিয়ম নথিবদ্ধ করা হয়েছে।

মাঠ পর্যায়ের অভিযানের পাশাপাশি ডিজিটাল পর্যবেক্ষণেও কঠোরতা বাড়িয়েছে সৌদি প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ গৃহকর্মী সেবা প্রচারের অভিযোগে ২৩৮টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মানবপাচার প্রতিরোধে ৫৪ হাজারের বেশি ক্ষেত্রে আগাম তল্লাশি চালানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জনসচেতনতা ও নাগরিকদের সহযোগিতার ফলে ১৫ হাজার ৫৬৩টি অভিযোগের মধ্যে ৯৬.৯৬ শতাংশেরই নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কর্মভিসা অনিয়মে কঠোর সৌদি: বাতিল ৭ হজিারের বেশি ভিসা

সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬